বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতাঃ গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (০৯ ডিসেম্বর)   উপজেলা চত্বরে সকালে জাতীয় সংগীত শেষে কবুতর উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম।

- Advertisement -shukee

সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি সীতাকুণ্ডের আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহযোগিতায় র‌্যালি, মানববন্ধন শেষে উপজেলা অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সীতাকুণ্ড উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নাছির উদ্দীন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু জাফর মো. ছাদেক এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন।

বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি নুরুন নবী, সহ-সভাপতি অধ্যাপক কফিল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা

লুৎফর নেছা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসতিয়াক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা তাজাম্মল হোসেন,  সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড পৌরসদর দোকান মালিক সমিতি সাধারণ সাজ্জাদ হোসেন রফিকসহ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় সুধীজন অংশ নেন।

প্রধান অতিথির বক্তৃতা করছেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম।

সর্বশেষ

এই বিভাগের আরও