চট্টগ্রামের সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা দিলে এক ট্রাক চালক নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) ভোর রাতে উপজেলাধীন মহাসড়কের কুমিরা এলাকায় ঘটে এ দুর্ঘটনা ।
নিহত চালকের নাম ইউনুস সর্দার (৫০)। তিনি পিরোজপুর জেলার নাজিরপুর থানার নাজিরপুর চিতলিয়া গ্রামের আজহার সরদারের ছেলে। তবে তিনি বর্তমানে চট্টগ্রামের বন্দর এলাকায় বসবাস করতেন।
- Advertisement -

বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল মোমেন জানান, শনিবার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা নিউ রাজাপুর মসজিদ এলাকায় দাঁড়িয়ে থাকা লরির পেছনে একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট-১৩-০৭২৬) ধাক্কা দেয়। এতে ট্রাকের চালক ইউনুস সরদার গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

