বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরতদের মতবিনিময়

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাথে ব্যাংক,বীমা,ডায়াগনস্টিক সেন্টার,শো- রুম ও বিভিন্ন অফিস কর্মকর্তাদের সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

বুধবার (০৩ ডিসেম্বর)  সকালে সমিতির  নিজস্ব কার্যালয়ে সমিতির সভাপতি মো. নাসির উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ নজির আহমদ।

- Advertisement -shukee

সমিতির সাধারণ  সম্পাদক সাজ্জাত হোসেন রফিকের  সঞ্চালনায়  কমিটির নেতৃবৃন্দ,ব্যাংক,বীমা,ডায়াগনস্টিক এর কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন,  বাজারের বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দোকানের নিরাপত্তা,যানজট নিরসন  আরো উন্নত করতে সমিতির সকলের সহযোগীতা প্রয়োজন। তাছাড়া বাজারের প্রতিটি মার্কেটের সামনে সিসি ক্যামেরা স্হাপন, মার্কেটের সম্মুখস্থান বখাটে মুক্ত,ব্যাংকের গ্রাহকদের নিরাপদে যাতায়াত, ক্রেতাদের সন্তুষ্টির লক্ষে সেবার মান উন্নত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সকল সদস্য নিয়মিত চাঁদা পরিশোধ,বড় প্রতিষ্ঠানগুলো চাঁদার পরিমাণ বৃদ্ধিসহ বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা  হয়।

বক্তব্য রাখছেন সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি মো. নাসির উদ্দিন ভূঁইয়া

সর্বশেষ

এই বিভাগের আরও