মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ড আইডি কার্ডধারী খুচরা সার বিক্রেতা ডিলারদের সার বিক্রি বহাল রাখার দাবীতে সমাবেশ

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা ও ওটি.ও লাইসেন্স এবং সার সংক্রান্ত নিতিমালা ২০২৫ সংশোধনের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -

মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুরে পৌরসদরের  একটি কমিউনিটি সেন্টারে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন বাংলাদেশ, সীতাকুণ্ড শাখার আয়োজনে এসভা অনুষ্ঠিত হয়। সীতাকুণ্ড উপজেলার খুচরা সার বিক্রেতাদের প্রতিনিধি মো. জসিম উদ্দীন মানিক এর সভাপতিত্বে জসিম উদ্দীন জাফরের সঞ্চালনায় সভায় বক্তারা তাদের বক্তব্যে সরকার ইউনিয়ন ও ওয়ার্ডে কার্ডধারী সারাদেশে প্রায় ৪৫ হাজার খুচরা ব্যবসায়িদের সাথে কোনো প্রকার আলোচনা না করে এর নিতিমালা ২০২৫ বাস্তবায়নের জোরালো প্রতিবাদ জানান।  এমন হটকারিতা সিদ্ধান্ত খুচরা ব্যবসায়িরা কখনো মেনে নিবেন না। এই নীতিমালা বাস্তাবায়ন হলে দীর্ঘদিন ধরে ব্যবসা করা প্রায় দেশের ৪৫ হাজার খুচরা সার বিক্রাতা ও তাদের পরিবারে হতাশা নেমে আসবে।সীতাকুণ্ডেই রয়েছে ৯০ জন খুচরা সার বিক্রেতা ডিলার। খুচরা ব্যবসায়ীদের সাথে আলোচনা করে ২০২৫ এর নীতিমালা সংশোধন ও টিও ডিলার প্রদান করার দাবি তোলেন খুচরা সার বিক্রেতা।

- Advertisement -shukee

খুচরা সার বিক্রেতা ব্যবসায়ীরা কৃষকদের কাছে লক্ষ লক্ষ  টাকা বকেয়া রয়ে গেছে, কৃষকরা বাকিতে সার নিয়ে যায়,কৃষি পণ্য বিক্রি করে পরিশোধ করে থাকে, অনেকে বছর বাকিতে ও সার বিক্রি করে থাকেন। তাদের সার বিক্রি বন্ধ হয়ে গেলে এই বকেয়া পাওয়া দুঃসাধ্য হয়ে পড়বে।

খুচরা ডিলার সমাবেশে বক্তব্য রাখেন, সর্ব ডিলার কামাল হোসেন, মহি উদ্দীন, পলাশ নাথ,মো.মহিউদ্দীন ও সোহেল রানা প্রমুখ।

সর্বশেষ

Shukhee wins SDG Brand Champion Awards 2026

এই বিভাগের আরও