Sunday, 20 September 2026

[the_ad id='15178']

বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু বাড়বকুণ্ডে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় মো. খুরশেদ (৩০) নামে এক যুবক প্রাণ হারালেন। আজ শনিবার সকাল ১১টায় বাড়বকুণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

নিহত খুরশেদ গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার ওমর আলীর ছেলে।

- Advertisement -shukee

সীতাকুণ্ডের বার-আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মোমেন বলেন, একটি ট্রাক বেপরোয়া গতিতে বাড়বকুণ্ড বাজারতলী এলাকা অতিক্রম করার সময় পথচারী খুরশেদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে স্থানীয় লোকজন তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে আবার পরীক্ষা করালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ঘটনার পর দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক ও ট্রাকের চালক মো. আতিকুল (৩১) কে আটক করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও