সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সীতাকুণ্ডের মাটি ও মানুষের প্রিয় নেতা লায়ন আসলাম চৌধুরী এফসিএ দল থেকে পদত্যাগ করেছেন মর্মে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা পুরোপুরি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। সীতাকুণ্ড তথা চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদেরকে এই ধরণের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানানো যাচ্ছে।
আসলাম চৌধুরীর মিডিয়া উইংস আবু তাহের জানান, জনাব আসলাম চৌধুরী এফসিএ বিএনপি থেকে পদত্যাগ করেছেন বলে যে মিথ্যা রটনা চালানো হচ্ছে তা মোটেও সত্য নয়। তিনি দলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, একটি কুচক্রি মহল বিভ্রান্তি তৈরী করে ফায়দা হাসিলের জন্য এমন জঘন্য অপকর্মে লিপ্ত হয়েছে বলেই আমাদের বিশ্বাস। সবাইকে ধৈয্য ধারণ করার জন্য আসলাম চৌধুরী এফসিএ মহোদয়ের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।

