বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন মেয়াদের জন্য আবারও ‘আমির’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। ২০২৬ থেকে ২০২৮ কার্যকালের জন্য তাকে পুনরায় দলের সর্বোচ্চ পদে দায়িত্ব দেয়া হয়েছে।
রবিবার (০২ নভেম্বর) দলটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
- Advertisement -

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার (১ নভেম্বর) রাতে আমির নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, নতুন কার্যকালের জন্য নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। ঘোষণার পর থেকেই দলীয় পর্যায়ে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাঠানোর ধারা অব্যাহত রয়েছে।

