আজ ( ৬ আগস্ট) বিকেলে রোটারির চট্টগ্রাম জোনের এক সভা নগরীর লালখান বাজারের পিটস্টপ রেস্তোরাঁয় প্রোগ্রাম চেয়ারম্যান সিপি রোটারিয়ান আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারির রিপসা কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ইশতিয়াক এ জামান।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পিপি রোটারিয়ান ওমর ফারুক,রোটারি ইনভোকেশন পাঠ করেন সিপি রোটারিয়ান মো. নজরুল ইসলাম নান্টু।
সভায় বক্তব্য রাখেন রিপসা টিমের অ্যাসিসটেন্ট কো- অর্ডিনেটর পিপি রোটারিয়ান জসিম উদ্দীন চৌধুরী। ২০২৬-২৭ রোটারিবর্ষের চট্রগ্রাম জোনের রিপসা কমিটির সকল সদস্যকে এবং ক্লাব প্রেসিডেন্টদের পরিচয় করিয়ে দেন রিপসা কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ইশতিয়াক এ জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিপি রোটারিয়ান ইব্রাহিম হাসান।পরবর্তীতে কান্ট্রি কো-অর্ডিনেটর বর্তমান ও আগামী রোটারি পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সভায় চট্টগ্রামে বন্যার্তদের পুনর্বাসনের জন্য বিভিন্ন রোটারি ক্লাব ও ইনার হুইল ক্লাব তাদের আর্থিক অনুদান কান্ট্রি কো-অর্ডিনেটরের কাছে হস্তান্তর করেন। সভাশেষে ধন্যবাদ বক্তব্য প্রদান করেন পিপি রোটারিয়ান মিনহাজ উদ্দিন নাহিয়ান।
পরিশেষে সমাজের বিত্তবানদের মানবতা সেবার এগিয়ে আসার আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


