বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

জেনারেল হাসপাতালকে আরও রোগীবান্ধব করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মান আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে এ হাসপাতালের চিকিৎসাসেবা আরও বেগবান করতে সমন্বিতভাবে পদক্ষেপ নেয়া হবে।

- Advertisement -

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নতুনভাবে গঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এটি ছিল প্রথম সভা।

- Advertisement -shukee

সভায় আবু সুফিয়ান বলেন, হাসপাতালকে রোগীবান্ধব করতে চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের আরও আন্তরিক হতে হবে। ইনডোর, আউটডোর ও জরুরি বিভাগে রোগীরা যাতে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করতে হবে।

তিনি হাসপাতালের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ, নতুন ভবন নির্মাণের পরিকল্পনা, জরাজীর্ণ ভবন সংস্কার, এনআইসিইউ স্থাপন, প্রসূতি সেবা সম্প্রসারণ, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, মানবসম্পদ উন্নয়ন এবং ওষুধ, যন্ত্রপাতি, আসবাবপত্র ও স্থাপনার সুষ্ঠু ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা বলেন, জেনারেল হাসপাতালের কার্যক্রম আরও দৃশ্যমান করে রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে।

হাসপাতালকে একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠানে রূপ দিতে সরকারের সহযোগিতা চাওয়া হবে। একই সঙ্গে হাসপাতালের সার্বিক উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করা হবে।

সভায় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা হাসপাতালের সামগ্রিক চিকিৎসাসেবা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং কর্মপরিবেশ আরও রোগীবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় স্বাগত বক্তব্য দেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক (সহযোগী অধ্যাপক, কার্ডিওলজি) ও ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ডা. মো. একরাম হোসেন।

আরও বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, প্রফেসর ডা. মো. জসিম উদ্দিন, প্রফেসর ডা. সাইফুদ্দিন মোহাম্মদ তারেক, বাসসের বিশেষ প্রতিনিধি মিয়া মোহাম্মদ আরিফ, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুল মান্নান, মো. আনামুল হক ইকবাল, ডা. হোসনা আরা বেগম এবং নার্সিং সুপারভাইজার মঞ্জু রানী দাশ।

 

সর্বশেষ

এই বিভাগের আরও