বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডে সেই ভাবির হোটেলে নোংরা পরিবেশে খাবার তৈরি, জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক

নোংরা পরিবেশে খাবার তৈরি ও লাইসেন্স ছাড়াই মিষ্টি জাতীয় খাবার তৈরি ও বিক্রির অপরাধে সীতাকুণ্ডের ভাইরাল সেই ভাবির হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর বাইপাস এলাকায় এই অভিযান চালানো হয়।

- Advertisement -shukee

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, লা নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করা হচ্ছে। এছাড়া বিভিন্ন দুগ্ধজাত পণ্যের মোড়ক নেই, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ নেই, এবং বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই এসব পণ্য বিক্রি করা হচ্ছে। এ ধরনের অপরাধের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী হোটেল কর্তৃপক্ষকে ১০হাজার  টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন অনিয়মের পুনরাবৃত্তি না করার জন্য সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক (সীতাকুণ্ড) মো. জাহেরুল হক।

সর্বশেষ

এই বিভাগের আরও