চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারী অনুষদের তত্ত্বাবধানে চট্টগ্রাম মেডিকেল কলেজ এর ফয়সাল আইটি হাবে Genomic Diagnostic for Cancer: Leading the way in precision medicine বিষয়ক এক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৩অক্টোবর) সকালে অনুষ্ঠিত সেমিনারে সঞ্চালক হিসেবে সেমিনার পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সার্জারী অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুদ করিম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিডিডিআরবির অন্যতম গবেষক ও সিনিয়র পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোস্তাফিজুর রহমান।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ |
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা অজয় দেব। এছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ এর বিভিন্ন বিভাগের বর্তমান ও সাবেক বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন
উক্ত সেমিনারে বক্তারা চট্টগ্রামে ক্যান্সার চিকিৎসা নিয়ে সচেতন মূলক বক্তব্য প্রদান করেন|


