Monday, 14 September 2026

[the_ad id='15178']

বেপারী পাড়ায় কাঁচা বাজার নির্মাণ করলো চসিক

বেপারী পাড়ায় কাঁচা বাজারের উদ্বোধন করছেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী

নগরীর ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডস্থ বেপারী পাড়ায় কাঁচা বাজারের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

- Advertisement -

সোমবার (০৫ ফেব্রুয়ারি)  উদ্বোধন হওয়া এ বাজারে মোট ৪১ টি দোকান আছে। এর মধ্যে বক্স আকারের দোকান আছে ২৪ টি এবং খোলা দোকান আছে ১৭টি।

- Advertisement -shukee

এসময় মেয়র বলেন, ফুটপাতে দোকান বসানোর পরিবর্তে সুষ্ঠুভাবে ব্যবসা করার জন্য এ বাজার নির্মাণ করে দিয়েছি। এ বাজারকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব ব্যবসায়ীদের। এখন থেকে কেউ ফুটপাতে দোকান বসালে ম্যাজিস্ট্রেট এসে জরিমানা ও মালামাল জব্দ করবে। এসময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর নাজমুল হক ডিউক, জাহেদা বেগম পপি, প্রধান প্রকৌশলী রফিকু ইসলাম, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান, সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম।

সর্বশেষ

এই বিভাগের আরও