মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

জামায়াত নেতার হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু কক্সবাজারে 

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে জামায়াত নেতার হামলায় আহত বিএনপি নেতা রহিম উদ্দিন সিকদার মারা গেছেন। মঙ্গলবার  (১৫জুলাই) সকাল সাড়ে ছয়টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন নিহতের ভাই ও সদরের ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান সিকদার।

- Advertisement -

নিহত রহিম সিকদার কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি। গত রবিবার পানিরছড়া নামক স্থানে হামলায় আহত হয়েছিলেন। এ ঘটনায় আহত আরও দুজন আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামের একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন নিহতের ভাই শফিকুর রহমান সিকদার।

- Advertisement -shukee

নিহতের ভাই শফিকুর রহমান সিকদার বলেন, জমির বিরোধের রেশ ধরে গত রবিবার জামায়াত নেতা আবদুল আল নোমানের নেতৃত্বে রহিম উদ্দিনের ওপর হামলা হয়। হামলায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিব সিকদার, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রহিম সিকদার, শাহিন সিকদার ও জসিম সিকদারও আহত হন।

শফিকুর রহমান আরও বলেন, সন্ত্রাসীরা রহিম উদ্দিন সিকদার, সাকিব সিকদার ও শাহিন সিকদারকে কুপিয়ে আহত করে। রহিম ও শাহিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আজ সকাল সাতটায় চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রহিম সিকদার মারা যান। সাকিব সিকদার এখনো আইসিইউতে চিকিৎসাধীন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান রহিম সিকদারের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে। ঘটনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এরপরও পুলিশ ঘটনায় জড়িতের ধরতে অভিযান শুরু করেছে। ইতিমধ্যে মিজান নামের অভিযুক্ত একজনকে আটক করে পুলিশি হেফাজতে আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার বিষয়ে জামায়াতের দায়িত্বশীল বা অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ

এই বিভাগের আরও