বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডে মে দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশে আলাউদ্দিন শিকদার

শ্রমিকের অধিকার ও মর্যাদার সংগ্রামে এক ঐক্যবদ্ধ কণ্ঠ শ্রমিক কল্যাণ ফেডারেশন

নিজস্ব প্রতিবেদক

পহেলা মে বিশ্বব্যাপী উদযাপিত আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার  অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ।

- Advertisement -

নানা শ্রেণি-পেশার শ্রমিকদের অংশগ্রহণে সীতাকুণ্ড পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

- Advertisement -shukee

শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি শ্রমিক নেতা মো. মিছবাহুল আলম রাসেল এর সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ হোসাইন মাসুম এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা  মু. আলাউদ্দিন সিকদার।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মিজানুর রহমান, উপদেষ্টা মো. তাহের, কুতুবউদ্দিন শিবলী, আবুল হোসাইন, সাবেক শ্রমিক নেতা কাজী নজরুল ইসলাম, জেলা দপ্তর সম্পাদক আলী আকবর, পৌর উপদেষ্টা  ও সাবেক কমিশনার রায়হান উদ্দিন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে মে দিবসে বর্ণাঢ্য র‌্যালি

প্রধান অতিথি বলেন “শ্রমিকদের ন্যায্য অধিকার, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। ইসলামি শ্রমনীতি বাস্তবায়নই শ্রমিক সমাজের মুক্তির পথ।”

শ্রমিক সমাবেশে আরও উপস্থিত ছিলেন আবেদ শাহ, ওমর ফারুক চৌধুরী, ইসমাইল হোসেন সিরাজী, ইব্রাহিম খলিল, মাহমুদুর রহমান, মাহমুদুল ইসলাম ফারহান, ইঞ্জিনিয়ার সোহেল রানা, নেসার আহম্মদ, সমিরুল আলম, মবিন শরীফ সহ ইউনিয়ন, পৌরসভা ও বিভিন্ন কারখানার নেতৃবৃন্দ।

সর্বশেষ

এই বিভাগের আরও