মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

গোসল করতে গিয়ে ২ মাদ্রাসা-ছাত্রীর মৃত্যু বান্দরবানে

নিজস্ব প্রতিবেদক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড ক্যাংগারবিল বাড়ির পাশে বটতইল্লাঝিরি সেচ বাঁধে গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ক্যাংগারবিল গ্রামের মোহাম্মদ হোসেনে মেয়ে মোক্তা মনি (৯)। সে ক্যাংগারবিল নুরানি মাদ্রাসার ২য় শ্রেণির শিক্ষার্থী। অপরজন মোহাম্মদ হোসেনের ছোট ভাই মো. ইউনুসের মেয়ে জেসি আক্তার (১৩)। সে ইদগড় বদর মোকাম মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।

- Advertisement -

নিহতের পিতা মোহাম্মদ হোসেন ও মো. ইউনুচ জানান, এলাকার অন্যান্য ছেলে মেয়েদের সাথে আমাদের মেয়েও বাঁধের পানিতে গোসল করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছে। খালের পানি গভীর হওয়ায় তারা তলিয়ে যায়।

- Advertisement -shukee

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাংগারবিল বাড়ির পাশে বটতইল্লাঝিরি সেচ বাঁধে গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

এ সময় অন্যান্য ছেলে মেয়েদের মাধ্যমে খবর পেয়ে স্বজনেরা ওই দুজনকে উদ্ধার করে ঈদগড় মেডিকেল সেন্টার ও পরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন ২নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সাহাব উদ্দিন।

এদিকে এ ঘটনায় খবর পেয়ে কাগজিখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বোরহান উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মৃতদের সুরতহাল প্রস্তুত করে। এ ঘটনায় পরিবারগুলোর পক্ষ থেকে কারো প্রতি কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি বলে জানায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে কয়েকজন ছেলেমেয়ে সেচ বাঁধের পানিতে গোসল করতে নামলে একপর্যায়ে মোক্তা মনি ও জেসি মনি পানির গভীরতায় পড়ে ডুবে যায়। এ সময় অন্যান্য শিশুদের কাছে খবর পেয়ে স্বজনেরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। দুই শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় বইছে শোকের মাতম।

সর্বশেষ

এই বিভাগের আরও