Sunday, 13 September 2026

[the_ad id='15178']

পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি, প্রধানমন্ত্রীকে নাগরিক পরিষদের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটি গঠন করায় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

- Advertisement -

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বান্দরবান শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ ধন্যবাদ ও অভিনন্দন জানান।

- Advertisement -shukee

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার রক্ষা, সাংবিধানিক স্বীকৃতি, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বৈষম্যহীন স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় গঠিত তিনটি কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।

তারা বলেন, স্বাধীনতার ৫৫ বছরে পার্বত্য চট্টগ্রাম নিয়ে এ ধরনের উদ্যোগ অতীতে কোনো সরকার নেয়নি। বর্তমান সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কমিটিগুলোকে আন্তরিকতা ও সাহসিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, বান্দরবান জেলা সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাছিরুল আলমসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও