মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

[the_ad id='15178']

বাঁশবাড়ীয়া উচ্চবিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন কাজী মোহাম্মদ মহিউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ড উপজেলা  বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন বাঁশবাড়ীয়া উচ্চবিদ্যালয় এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ৪ সদস্য এডহক কমিটির অনুমোদন দিয়েছে ।

- Advertisement -

আজ মঙ্গলবার (৮এপ্রিল) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী সই করা বিদ্যালয়ের প্রধানশিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -shukee

বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৪ অনুসারে নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে ছয় মাসের জন্য অনুমোদন করা হয়েছে বলে প্রদত্ত চিঠিতে বলা হয় ।

তাছাড়া পদাধিকারবলে প্রধানশিক্ষক মোহাম্মদ ইসহাক সদস্য সচিব, মো. আবুল কাশেম শিক্ষক প্রতিনিধি এবং মো. জামাল উদ্দিনকে অভিভাবক সদস্য করা হয়েছে।

সর্বশেষ

Shukhee wins SDG Brand Champion Awards 2026

এই বিভাগের আরও