মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

ঘরে ডুকে নারীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা খাগড়াছড়িতে, স্বর্ণালঙ্কার চুরি

নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়িতে ঘরে ডুকে এক নারীকে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার (৫ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত ৮টার মধ্যে পৌর শহরের অর্পণা চৌধুরী পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম চুমকি রানী দাশ (৫০)। তিনি একই এলাকায় তপন কান্তি দাশের স্ত্রী।

- Advertisement -

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, ঘরের ভেতরে নারীর মৃতদেহ পাওয়া গেছে। নিহতের নারীর গলার হার, কানের দুল দুবৃর্ত্তরা নিয়ে গেছে। উনার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কীভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো বলতে পারছিনা।

- Advertisement -shukee

আমরা ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছি। নিহতদের মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে আনা হয়েছে। ইতোমধ্যে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সর্বশেষ

এই বিভাগের আরও