Thursday, 1 October 2026

[the_ad id='15178']

বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক

‘হৃদস্পন্দন থেমে গেলে, থেমে যাবে জীবন’—এই স্লোগানকে ধারণ করে বিশ্ব হার্ট দিবস
উপলক্ষে হৃদরোগ প্রতিরোধ ও সুস্থ জীবনযাপন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামে রোটারি রিপসা টিমের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর সকালে নগরীর শেখ মুজিব রোড ও আগ্রাবাদ এলাকায় এ কর্মসূচি সম্পন হয়। রোটারি রিপসা টিমের সার্ভিস প্রজেক্ট কো-অর্ডিনেটর সিপি রোটারিয়ান মো. নজরুল ইসলাম নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে রোটারিয়ানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন রিপসা কো-অর্ডিনেটর (অ্যাডমিন) সিপি রোটারিয়ান ইব্রাহিম হাসান, ডেপুটি কো-অর্ডিনেটর পিপি রোটারিয়ান সুদীপ কুমার চন্দ, কো-অর্ডিনেটর পিপি রোটারিয়ান আব্দুল হাকিম, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর পিপি রোটারিয়ান কাজী হাসানুজ্জামান শান্টু, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন চিটাগাংয়ের প্রেসিডেন্ট রোটারিয়ান ফজলুল করিম চৌধুরী, রোটারি ক্লাব অব এনসিয়েন্ট চিটাগাংয়ের রোটারিয়ান মো. সাহাদাত হোসেন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদার রোটারিয়ান মোহাম্মদ হোসেন এবং রোটারিয়ান মেহেদী হাসান।
রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের সার্বিক সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, চট্টগ্রামে হৃদরোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। হৃদরোগ এখন শুধু বয়স্কদের সমস্যা নয়; তরুণ প্রজন্মের মধ্যেও এ ঝুঁকি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বিশ্বব্যাপী হৃদরোগ ও স্ট্রোক মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ এবং বাংলাদেশেও অসংক্রামক রোগগুলোর মধ্যে হৃদরোগ একটি বড় স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখা দিয়েছে।
বক্তারা আরও বলেন, চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাদ্যসংস্কৃতিতে তেল-মসলা, লবণ এবং গরু ও খাসির মাংসসহ উচ্চ চর্বিযুক্ত খাবারের ব্যবহার তুলনামূলকভাবে বেশি। অতিরিক্ত চর্বি ও লবণযুক্ত খাবার নিয়মিত গ্রহণের ফলে রক্তে কোলেস্টেরল বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো সমস্যা তৈরি হতে পারে, যা হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে।
তারা আরও বলেন, হৃদরোগ প্রতিরোধে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম, ওজন নিয়ন্ত্রণ, ধূমপান পরিহার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনার জন্য পরিবার ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।
র‍্যালিতে অংশগ্রহণকারীরা হৃদরোগ প্রতিরোধ, স্বাস্থ্যকর জীবনযাপন ও হৃদযন্ত্রের যত্ন সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক বার্তা সম্বলিত পথচারী ও সাধারণ মানুষের মধ্যে হৃদরোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
বক্তারা বিশ্ব হার্ট দিবসের এই কর্মসূচি থেকে সকলের প্রতি আহ্বান জানান—হৃদরোগ প্রতিরোধ ও সুস্থ জীবনযাপন সম্পর্কে সচেতন হোন, হৃদয়কে সুস্থ রাখুন; সুস্থ হৃদয়েই সুন্দর জীবন।

সর্বশেষ

এই বিভাগের আরও