Thursday, 1 October 2026

[the_ad id='15178']

বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজ-এর কলেজ শাখার ‘কোয়ার্ক বিজ্ঞান ক্লাব’এর উদ্যোগে বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)  দিনব্যাপী  কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এ মেলা অনুষ্ঠিত হয়।

- Advertisement -shukee

জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক মোহনা আক্তারের সঞ্চালনায় শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি ও মেধা যাচাইয়ের বিচারক প্যানেলে দায়িত্ব পালন করেন পদার্থবিজ্ঞানের প্রভাষক শারমীন সুলতানা, রসায়নের প্রভাষক সুমন দাশ,জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক মোহনা আক্তার,আইসিটি বিষয়ের প্রভাষক নিউটন কুমার শীল এবং গণিতের প্রভাষক তৌহিদুল ইসলাম টিপু।

মেলায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের মোট ১০৭ জন শিক্ষার্থী ১৩টি গ্রুপে বিভক্ত হয়ে এই প্রতিযোগিতায় অংশ নেয়। দিনব্যাপী আয়োজিত মেলায় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মুখর উপস্থিতি এবং দ্বাদশ শ্রেণির খুদে বিজ্ঞানীদের নিত্যনতুন আইডিয়া, চমৎকার প্রজেক্ট প্রদর্শন ও আকর্ষণীয় স্টল তৈরির মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভার এক অপূর্ব বিকাশ ঘটে। এছাড়াও শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা যাচাইয়ে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের তাৎক্ষণিক পুরস্কার প্রদান করা হয়।

মেলায় প্রদর্শিত প্রজেক্ট এর মধ্যে স্মার্ট ফার্মিং রোবট,স্মার্ট সেফটি হাউস, রোবোসেল ডায়াগনোস  প্রদর্শন করে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের  রোবোসেল গ্রুপ প্রথম স্থান অধিকার করেন।

রোবোসেল গ্রুপের সদস্য মো.মিনহাজ আবিদ,সাফায়েত ইবনে হেদায়েত,সাইদুল ইসলাম  রাহিন,এমরুল হোসেন ও আব্দুল্লাহ আল ফারহান জানান, উল্লেখিত প্রজেক্টগুলোর সার্বিক সহযোগিতা পেলে  জাতি এবং জনগণের বাস্তবিক কল্যাণে কার্যকর ভুমিকা রাখতে পারবে এবং উল্লেখিত প্রজেক্টগুলো নিয়ে উপজেলা,আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করলে বাড়বকুন্ড স্কুল অ্যান্ড কলেজের সুনাম বৃদ্ধি পাবে।

সর্বশেষ

এই বিভাগের আরও