Thursday, 1 October 2026

[the_ad id='15178']

অনৈতিক কার্যকলাপ: ঢাকা মহানগর উত্তরের ৩ বিএনপি নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

অনৈতিক কার্যকলাপ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়।

- Advertisement -

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -shukee

বহিষ্কৃত তিন নেতা হলেন- ঢাকা মহানগর উত্তর-শাহআলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুভ্র।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কার্যকলাপসহ সংগঠন বিরোধী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই তিন নেতাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও