Thursday, 1 October 2026

[the_ad id='15178']

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমনে আরও সক্রিয় হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীতে চুরি-ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

- Advertisement -

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে সিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

- Advertisement -shukee

সিএমপি কমিশনার বলেন, পুলিশের সব সদস্যকে সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমনে আরও সক্রিয় হতে হবে।

চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় দীর্ঘ কর্মজীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (পিআরএল) যাওয়া এসআই (নিরস্ত্র) উত্তম চক্রবর্তী, এটিএসআই মো. ফরিদ উদ্দিন ও কনস্টেবল মো. কামাল উদ্দিনকে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বিদায় জানান সিএমপি কমিশনার।

সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

এই বিভাগের আরও