চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকায় বিআরটিসি মোড়ের বিপরীতে অবস্থিত ফলমন্ডিতে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মূল্য তালিকা হালনাগাদ না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় ফলমন্ডিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ জরিমানা করা হয়।

অভিযানে মেসার্স রূপা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, মেসার্স নোমান এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং মেসার্স শাহরাস্তী ফার্মকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
চট্টগ্রাম জেলা ভোক্তাা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা হালনাগাদ রাখা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করা বাধ্যতামূলক।
ভোক্তাাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
টিসিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

