রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারপার্সন  ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা  বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সীতাকুণ্ড পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনাসভা, মিলাদ  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

- Advertisement -

শুক্রবার (২জানুয়ারি)  বিকালে এল কে সিদ্দিকী স্কয়ারে পৌর বিএনপির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর মো. সেলিমের সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা  বিএনপির আহবায়ক কমল কদর,  জেলা বিএনপির সদস্য ইউছুফ নিজামী,পৌর বিএনপির সাধারণ সম্পাদক  ছালেহ আহমেদ সলু, জেলা সেচ্চাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিন, পৌর বিএনপি নেতা মোজাহের উদ্দিন আশরাফ, পৌরসদর  ব্যবসায়ী- দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক,ছাত্রদলের নেতা মো. বকতেয়ার, ইসমাইল সিরাজী প্রমুখ ।

- Advertisement -shukee

তাছাড়া পৌর বিএনপি,মহিলা দল,যুবদল,ছাত্রদল,সেচ্চাসেবক দল,শ্রমিকদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতা, কর্মীগণ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচাৱনা করেন সীতাকুণ্ড স্টেশন মসজিদেরে ইমাম মাওলানা শাহদাৎ হোসেন।

বক্তারা বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও জাতির জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন।তিনি দেশের গণতন্ত্র রক্ষায় আন্দোলন করে দীর্ঘদিন কারাবরণ করেছেন। বক্তারা এই আপসহীন নেত্রীর রুহের মাগফেরাত কামনা ও সর্বোচ্চ বেহেস্ত জান্নাতুল ফেরদৌসের মোকাম দান করুক।

সীতাকুণ্ডে বটতলসহ বিভিন্ন মসজিদে বেগম জিয়ার জন্য দোয়া মাহফিল

সীতাকুণ্ড বটতল সহ বিভিন্ন মসজিদে বেগম জিয়ার রুহের মাগফেরাৎ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জুমার নামাজ শেষে বেগম জিয়ার সকল গুনাহগুলো ক্ষমার দৃষ্টিতে দেখে তাকে জান্নাতুল ফেরদৌস দান করার জন্য দোয়া চেয়েছেন মসজিদের মুসল্লিগণ।

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বটতল জামে মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করেন সীতাকুণ্ড পৌরসভা ১নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মো. সেলিম উদ্দিন। মুনাজাত শেষে সাবেক কমিশনার মো. সেলিমের উদ্যোগে তবারুক বিতরণ করা হয়।

তাছাড়া সীতাকুণ্ডের মডেল মসজিদ সহ সৈয়দপুর ইউনিয়ন, বারৈয়াঢালা, মুরাদপুর,সীতাকুণ্ড সদর, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, কুমিরা,সোনাইছড়ি,ভাটিয়ারী ও সলিমপুর ইউনিয়নের সকল মসজিদে জুমার নামাজ শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাৎ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ফৌজদারহাট জলিল গেট জামে মসজিদে মোনাজাতে অংশগ্রহণ করেন চট্টগ্রাম ৪ আসনের এমপি প্রার্থী লায়ন আসলাম চৌধুরী এফসিএ।

সর্বশেষ

এই বিভাগের আরও