সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় চট্টগ্রাম–৪ সংসদীয় আসনে সর্বস্তরের জনগণের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর ) বাদ আসর সীতাকুণ্ডের বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলের আয়োজন করেন চট্টগ্রাম–৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন।
তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের রাজনৈতিক সংকট উত্তরণে আল্লাহর রহমত কামনা করেন।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী মোহাম্মদ সুজাউদ্দিন সভাপতিত্বে ও সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম উদ্দিন সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সদস্য সচিব কাজী মো. মহিউদ্দিন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য ও ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুদ্দিন জাহাঙ্গীর, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য এম আর চৌধুরী মিল্টন, সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. সরোয়ার হোসাইন লাভলু।
এ ছাড়া উপস্থিত ছিলেন ৫নম্বর বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,১ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী, ২ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাফর ভূঁইয়া, ৪ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসেন ও সাধারণ সম্পাদক সারোয়ার কামাল, ৫ নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রাসেল, ৭ নম্বর কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দোহা ও সাবেক আহ্বায়ক ইদ্রিস মিয়া মনির, ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিমউদ্দৌলা।
পৌর বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলমগীর ইমরান ও সাধারণ সম্পাদক মো. শামসুদ্দিন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম বাবুল, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল মোস্তফা, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান।
এ ছাড়া উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো. মহিদুল আলম আবির, পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল করিম রেজা এবং ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ -সভাপতি মেহেদী হাসান জনিছাড়া আরও বহু নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন।
মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। তার মুক্তি ও সুস্থতা প্রতিটি দেশপ্রেমিক মানুষের প্রত্যাশা। বক্তারা দেশনেত্রীর দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি–সমৃদ্ধির জন্য দোয়া করেন। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো এবং আগস্ট বিপ্লবের সব শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা বশির উদ্দিন।
দোয়া শেষে উপস্থিত জনসাধারণ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


