বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

নির্বাচনী তফশিলকে স্বাগত জানিয়ে সীতাকুণ্ডে এমপি প্রার্থী কাজী সালাউদ্দিনের গাড়ি শোভাযাত্রা

সীতাকুণ্ড প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার নির্বাচনী তফশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ৪৫ কিলোমিটার জুড়ে নির্বাচনী এলাকায়  গাড়ি শোভাযাত্রা করেন চট্টগ্রামের সীতাকুণ্ডে ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী কাজী মো. সালাউদ্দিন । গাড়ী বহরটি পুরো উপজেলা জুড়ে বড়দারোগাহাট থেকে  ঢাকা – চট্টগ্রাম মহাসড়ক  প্রদক্ষিণ শেষে অলংকার মোড় গিয়ে সমাপ্ত করেন।

- Advertisement -

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় তফশিল ঘোষণার সাথে সাথে উপজেলার উত্তর প্রান্ত বড়দারোগার হাট থেকে চট্টগ্রামের প্রবেশদ্বার সিটি গেট ৪৫ কিলোমিটার পর্যন্ত অতিক্রমকালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে হাজার হাজার উৎসুক জনতা করতালি দিয়ে অভিনন্দন জানান ধানের শীষ প্রার্থী কাজী মো. সালাউদ্দিনকে।  চট্টগ্রাম – ৪   (সীতাকুণ্ড উপজেলা, আকবর শাহ্ থানা ও পাহাড়তলী থানা আংশিক) নিয়ে আসনটি গঠিত।

- Advertisement -shukee

গাড়ি বহরের সাথে মোটর বাইক, প্রাইভেট কার ও মাইক্রোবাস ছিল। এসময় গাড়ি বহরের সাথে ছিলেন বিএনপি উপজেলা সদস্য সচিব কাজী মো. মহিউদ্দিন, উপজেলা সাবেক বিএনপি সদস্য সচিব গাজী সুজা উদ্দিন, সাবেক উপজেলা বিএনপির সেক্রেটারি জয়নাল আবেদীন দুলাল, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এম আর চৌধুরী মিল্টন, পৌরসভার বিএনপি সাবেক সেক্রেটারি সামছুল আলম আজাদ ,১নম্বর সৈয়দপুর ইউনিয়ন সভাপতি কাজী এনামুল বারী, ২নম্বর বারৈযাঢালা ইউনিয়ন সভাপতি মো. জাফর ভূইযা, , ৪নম্বর মুরাদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আকবর হোসেন, ৫নম্বর বাডবকুণ্ড ইউনিয়ন বিএনপি সেক্রেটারি মো. সাজ্জাদ হোসেন রাসেল, ৬নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়ন সাবেক বিএনপি নেতা নুরুল ইসলাম মেম্বার, ৭ নম্বর কুমিরা  ইউনিয়ন সাবেক সভাপতি সামছুদ্দোহা, সাবেক সেক্রেটারি মনির হোসেন, ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নাজিমুদ্দৌলা সহ উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমপি প্রার্থী কাজী মো. সালাউদ্দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে গাড়ি শোভা যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন

সর্বশেষ

এই বিভাগের আরও