বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ডে সাউথ এশিয়ান ক্রাইম ওয়াচ সোসাইটি কর্তৃক আন্তর্জাতিক মানবাধিকার দিবস যথাযথভাবে পালিত হয়েছে।

- Advertisement -

বুধবা( ১০ ডিসেম্বর) দুপুরে সীতাকুণ্ড পৌরসভার সামনে থেকে এক র ্যালি বের হয়ে সীতাকুণ্ড মডেল থানার সামনে গিয়ে পুনরায় সীতাকুণ্ড প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

- Advertisement -shukee

সংগঠনের সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে  পথসভায়  বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা  প্রেসক্লাবের সহ- সভাপতি সাংবাদিক খায়রুল ইসলাম,উপদেষ্টা সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ব্যবসায়ী সমিতির নির্বাহী সদস্য জসিম উদ্দিন,সহ- সভাপতি সহিদুল ইসলাম,নাদেরুজ্জামান,দেলোয়ার হোসেন,সাধারণ সম্পাদক মো. ইফতেখার উদ্দীন,কোষাধ্যক্ষ একেএম জহির রায়হান।

র ্যালিতে অংশগ্রহণ করেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংবাদিক নাসির উদ্দিন অনিক,সাংবাদিক তালুকদার নির্দেশ বড়ুয়া, সাংবাদিক  ইকবাল হোসেন রুবেল,সাংবাদিক সাইফুল ইসলাম রুবেল, এ্যাডভোকেট খুরশেদ আলম,সংগঠনের দফতর সম্পাদক মো. বাদশা মিয়া,মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মনজুরা বেগম,তদন্ত কর্মকর্তা মাহবুব আলম,আকবর হোসেন,তথ্য অনুসন্ধান প্রতিনিধি মো.কাউসার উদ্দিন,ইউনুস আলী,সদস্য মো. ইউছুফ,রোমান, শ্যামল দাশসহ সংগঠনের আরো অনেকেই।

বক্তারা বলেন, সাধারণ মানুষ প্রতিনিয়তই কারো না কারো কাছে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে,কেউ থানায়,কেউ আদালত,সরকারী দফতরে  এমনকি প্রভাবশালীদের হাতে। এর থেকে বের হতে হলে আমাদের সকলকে আন্তরিক হতে হবে,সকল শ্রেণীর মানুষকে যথাযথ মূল্যায়ন করতে হবে। দুর্নীতি পরিহার করতে হবে। তাহলেই মানবাধিকার সফল হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও