শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে “শিল্প ও আত্মা: আমাদের ভবিষ্যতের প্রতি একটি চিঠি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বান্দরবান বিশ্ববিদ্যালয় এর স্থায়ী ক্যাম্পাসের একাডেমিক ভবনে শনিবার ( ২৯ নভেম্বর ) বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-এর বিবিএ ও এইচটিএম বিভাগের যৌথ উদ্যোগে “শিল্প ও আত্মা: আমাদের ভবিষ্যতের প্রতি একটি চিঠি” (ART & SOUL: A Letter to Our Future Self) শীর্ষক অনুপ্রেরণামূলক আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও ইনডোর গেমস ইভেন্ট সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মুহিবউল্ল্যাহ ছিদ্দিকী। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ-পরিকল্পনা, আত্ম-অন্বেষণ, মূল্যবোধ চর্চা ও ইতিবাচক জীবনদৃষ্টির গুরুত্ব নিয়ে গভীর বিশ্লেষণমূলক আলোচনা করেন। তিনি বলেন,

- Advertisement -shukee

“নিজের ভবিষ্যৎকে উদ্দেশ্য করে চিঠি লেখা শুধু একটি সৃজনশীল চর্চা নয়, বরং আত্মউন্নয়ন ও লক্ষ্য নির্ধারণের একটি কার্যকর মাধ্যম।”

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ট্রাস্ট সদস্য ডা. অং চালু,  ট্রাস্ট সদস্য এম. আবদুর রহিম, ভারপ্রাপ্ত  রেজিস্ট্রার মো. খোরশেদ আলী, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম, বিবিএ ডিপার্টমেন্টর কো- অর্ডিনেটর চিংচি প্রু সুকি, এইচটিএম ডিপার্টমেন্টর কো- অর্ডিনেটর উম্মে শিয়ামী শাহতাজ, এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক,  কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রতিভার বিকাশ ঘটাতে সাংস্কৃতিক পরিবেশনা, পাশাপাশি শিক্ষার্থীদের বিনোদন ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির উদ্দেশ্যে ইনডোর গেমস ইভেন্ট অনুষ্ঠিত হয়। এসব কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

আলোচনা সভার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে উৎসাহিত করা, আত্মমূল্যায়ন ও ব্যক্তিগত উন্নয়নের মানসিকতা গঠন করা এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে আত্মবিশ্বাস বৃদ্ধি করা। অনুষ্ঠান শেষে বক্তারা শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, ইতিবাচক মনোভাব ও পেশাগত নৈতিকতা ধারণের আহ্বান জানান।

 

সর্বশেষ

এই বিভাগের আরও