শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেন মেসি

শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইব্রেকারে জয় মায়ামির

নিজস্ব প্রতিবেদক

লিওনেল মেসিকে হারানোর ধাক্কা সামলেও নাটকীয় এক জয় পেয়েছে ইন্টার মায়ামি। লিগস কাপে মেক্সিকোর ক্লাব নেকাসার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় তুলে নিয়েছে মায়ামির দলটি।

- Advertisement -

রবিবার (৩ আগস্ট) ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ম্যাচ শুরুর মাত্র ৭ মিনিটেই দুর্দান্ত এক ড্রিবল করে প্রতিপক্ষের বক্সে ঢোকার চেষ্টা করেন মেসি। কিন্তু নেকাসার দুই ডিফেন্ডার রাউল সানচেজ ও আলেক্সিস পেনার ট্যাকলে পড়ে যান তিনি। পড়ে যাওয়ার পর উঠে দাঁড়িয়ে খেলায় ফিরতে চাইলেও সফল হননি। একপ্রকার অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টাইন মহাতারকাকে। ১১ মিনিটে তার বদলি হিসেবে মাঠে নামেন ফেদেরিকো রেদোনদো।

- Advertisement -shukee

মেসির ইনজুরির পরপরই ১২ মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে গোল করে মায়ামিকে এগিয়ে দেন তেলাস্কো সেগোভিয়া। তবে ম্যাচের ১৭ মিনিটেই বড় ধাক্কা খায় মায়ামি, লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকন। এরপর ৩৩ মিনিটে থমাস বাদালোনির গোলে সমতায় ফেরে নেকাসা।

দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে নেকাসার ক্রিশ্চিয়ান ক্যালদেরন লাল কার্ড দেখলে দু’দলই ১০ জনে নেমে আসে। এরপর ৮১ মিনিটে রিকার্দো মনরিয়াল গোল করে নেকাসাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

ম্যাচের নিয়তি যখন নেকাসার দিকে ঝুঁকে পড়ছে, তখনই নাটকীয়ভাবে মায়ামিকে ম্যাচে ফেরান জর্দি আলবা। যোগ করা সময়ের প্রথম মিনিটে ডি পলের দ্বিতীয় অ্যাসিস্ট থেকে গোল করে ম্যাচ ২-২ সমতায় আনেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

টাইব্রেকারে পাঁচটি শটের সবগুলোতেই গোল করে মায়ামি। নেকাসার পক্ষে একটি শট মিস করেন থমাস বাদালোনি, যার ফলে ৫-৪ ব্যবধানে জয় পায় মায়ামি। লিগস কাপের নিয়ম অনুযায়ী টাইব্রেকারে জয় পেলে দল পায় ২ পয়েন্ট। আগের ম্যাচে আটলাসকে ২-১ গোলে হারানোয় এখন পর্যন্ত দুই ম্যাচে মায়ামির সংগ্রহ ৫ পয়েন্ট।

ম্যাচ শেষে মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো বলেন, আগামীকাল পর্যন্ত আমরা নিশ্চিত করে কিছু বলতে পারছি না। সম্ভবত গুরুতর কিছু নয়, কারণ তার ব্যথা নেই। তবে অস্বস্তি তো আছেই।

লিগস কাপে ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার, প্রতিপক্ষ মেক্সিকোরই আরেক ক্লাব পুমাস।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও