Saturday, 26 September 2026

[the_ad id='15178']

প্রধানমন্ত্রী এবারের বাজেটে শিক্ষাখাতে দেশের ইতিহাসে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন: আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

- Advertisement -

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নগরীর ফিরিঙ্গিবাজারের যাত্রা মোহন সেন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

- Advertisement -shukee

আবু সুফিয়ান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের বাজেটে শিক্ষা খাতে দেশের ইতিহাসে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। দেশের মানুষের ভাগ্যোন্নয়ন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন খাতে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেছে।

শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে।

যাত্রা মোহন সেন স্কুল অ্যান্ড কলেজের প্রসঙ্গে তিনি বলেন, এটি শতবর্ষী একটি প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটি জাতীয়করণের জন্য যা প্রয়োজন, তার পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হবে। পাশাপাশি স্কুলের কোনো সমস্যা থাকলে সেটিও সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, শিক্ষার মান বাড়াতে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষক মানুষ গড়ার কারিগর। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠন সম্ভব।

যাত্রা মোহন সেন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি সাদেকুর রহমান রিপনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন কোতয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, ফিরিঙ্গিবাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকতার খাঁন, যাত্রা মোহন সেন স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী সদস্য ইমরান এমি, সহকারী অধ্যাপক মৌসুমী দত্ত এবং স্কুল শাখার সহ-প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াছিন।

সহকারী অধ্যাপক টিপলু বড়ুয়ার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুণ জামান, সদস্য আনোয়ার হোসেন লিপু, ফিরিঙ্গিবাজার ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জাহেদ আহমেদ, যুবদল নেতা মেজবাহ উদ্দিন মিন্টু, মহিলা দল নেত্রী মনোয়ারা বেগম, যাত্রা মোহন সেন স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক রাহনুমা নুর, সহকারী অধ্যাপক ছলিম উল্লাহ আজাদ, প্রভাষক সেলিনা আক্তার ও মালবিকা চৌধুরী।

সর্বশেষ

এই বিভাগের আরও