আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের সিআরবি রোটারি বাস্তুহারা স্কুলে Rotary Basic Education & Literacy Month- এর সেবা কার্যক্রমের অংশ হিসেবে
চট্টগ্রাম রোটারি রিপসা টিমের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচি প্রজেক্ট কো-অর্ডিনেটর সিপি রোটারিয়ান মো. নজরুল ইসলাম নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, রোটারির এবারের থিম Prepare today, Succeed tomorrow. একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ার অন্যতম প্রধান ভিত্তি হলো- শিক্ষা। আর্থিক অসচ্ছলতায় কোনো শিক্ষার্থী যেন শিক্ষা উপকরণের অভাবে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। রোটারি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।


অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রিপসা কো-অর্ডিনেটর এডমিন সিপি রোটারিয়ান ইব্রাহিম হাসান, ডিপুটি কো-অর্ডিনেটর পিপি রোটারিয়ান সুদীপ কুমার চন্দ, পিপি রোটারিয়ান ক্যাপ্টেন আতাউর রহমান বাপ্পী, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর পিপি রোটারিয়ান মোহাম্মদ আলী মিয়া চৌধুরী,পিপি রোটারিয়ান কাজী হাসানুজ্জামান সান্টু, পিপি রোটারিয়ান এম এ মতিন। সিনিয়র রোটারিয়ান পিপি রোটারিয়ান অ্যাডভোকেট এস সি লালা, পিপি রোটারিয়ান এস এম হারুনুর রশিদ, পিপি রোটারিয়ান অ্যাডভোকেট.আশীষ কুমার দত্ত, পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার এনামুল বাকী,পিপি রোটারিয়ান অ্যাডভোকেট আসিফ উদ্দিন আহমেদ চৌধুরী ও পিপি রোটারিয়ান জাহাঙ্গীর কবির। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ মুনির হোসেন, রোটারিয়ান মো. আরিফ,রোটারিয়ান উজ্জ্বল কান্তি বড়ুয়া, রোটারিয়ান মো. হোসেন,রোটারিয়ান রানা চৌধুরী, রোটারিয়ান মঞ্জুর কাদের চৌধুরী,রোটারিয়ান মো. জামাল উদ্দিন, রোটারিয়ান মো. জুবায়েরসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র- ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
কর্মসূচির সহযোগী ও স্পন্সর রোটারি ক্লাবসমূহ: আধুনিক চট্টগ্রাম, অ্যাঙ্কর সিটি চিটাগং, এনসিয়েন্ট চিটাগাং,চিটাগং অ্যারিস্টোক্র্যাট, চিটাগং সেন্ট্রাল,চিটাগং সিটি,চিটাগং ক্রাউন, চিটাগং ইস্ট, চিটাগং এলিগেন্স,চিটাগং হেরিটেজ,চিটাগং ইম্পেরিয়াল,চিটাগং খুলশী, চিটাগাং খুলশী সেন্ট্রাল,চিটাগাং লেকভিউ, চিটাগাং মেরিন সিটি, চিটাগং মিড সিটি,চিটাগং ডাউন টাউন,চিটাগং নর্থ,চিটাগং পিস,চিটাগং পার্ল,চিটাগং পাইওনিয়ার,চিটাগং পোর্ট সিটি, চিটাগং রেইনবো,চিটাগং রিভারসাইন,চিটাগং রয়েলস,চিটাগং সাগরিকা,চিটাগং সাউথ,চিটাগং সুপ্রিম,কক্সবাজার সিটি, ইসলামাবাদ, মেট্রোপলিটন চিটাগং এবং রিভারাইন হালদা।

কর্মসূচিতে স্কুলের ৬০জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, শার্পনার ও ইরেজারসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। নতুন স্কুল ব্যাগ ও শিক্ষাউপকরণ হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি তাদের শিক্ষাজীবনে উৎসাহ ও অনুপ্রেরণা জোগানো হয়। চট্টগ্রাম রিপসা টিমের উদ্যোগে আয়োজিত এ মানবিক কার্যক্রমে চট্টগ্রাম ও কক্সবাজারসহ ৩৬টি রোটারি ক্লাব সহযোগিতা ও স্পন্সর হিসেবে অংশগ্রহণ করে। রোটারিয়ানদের সম্মিলিত উদ্যোগে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি সমাজের অন্যান্য ব্যক্তি ও সংগঠনকেও মানবিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
রোটারির “Service Above Self” আদর্শকে সামনে রেখে Basic Education & Literacy Month-এর এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

