Saturday, 26 September 2026

[the_ad id='15178']

আলোকিত দেশ গঠনে প্রয়োজন শিক্ষকদের যথার্থ মূল্যায়ন : আসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী বলেছেন, শিক্ষকরা দেশ জাতি গঠনের অন্যতম কারিগর। পৃথিবীতে নিরক্ষর হিসেবে জন্ম নেয়া প্রতিটি মানুষকে শিক্ষাদানের মাধ্যমে মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলার দায়িত্বটি যাঁরা কাধে নেন, তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। তাই পরিবার, সমাজ, দেশ আলোকিত করতে যে জ্ঞানী-গুণীর প্রয়োজন, সেসব আলোকিত মানুষ আমাদেরকে উপহার দেন এই শিক্ষরাই। তাই শিক্ষকদের সম্মান সবার উপরে এবং তাদেরকে যথাযথ মূল্যায়ন করা গেলে সমৃদ্ধ পৃথিবী গড়া সম্ভব বলে দাবি করেছেন।

- Advertisement -
বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে সীতাকুণ্ড উপজেলার মুরাদপুরে অবস্থিত শহীদ ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত আশুতোষ চক্রবর্তীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আসলাম চৌধুরী বলেন, আশুতোষ স্যার এতদঞ্চলে শিক্ষা বিস্তারে প্রসংশনীয় ভূমিকা রেখে গেছেন। শিক্ষার পাশাপাশি স্কুলের উন্নয়নে নিজের সর্বোচ্চ মেধা ও শ্রম ব্যয় করেছেন। তার বহু ছাত্র আজ দেশের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত। তার অবদান সীতাকুণ্ড তথা পুরো চট্টগ্রামবাসী শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। দেশের উন্নয়ন সুশিক্ষিত নাগরিক সৃষ্টিতে আশুতোষ স্যারদের মতো শিক্ষকের বড়ই প্রয়োজন।
আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে ও জসিম উদ্দিন ভূঁইয়া এবং এমরান হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জহুরুল আলম জহুর, সদস্য সচিব মোহাম্মদ মোরছালিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, দিদারুল আলম, কর্নেল ফখরুদ্দিন, নিলাঞ্জনা এবং বর্তমান প্রধান শিক্ষক বিল্টু কুমার সিংহ।

- Advertisement -shukee

সর্বশেষ

এই বিভাগের আরও