Wednesday, 23 September 2026

[the_ad id='15178']

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবে

চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ২০২৬’-এ বিভিন্ন ইভেন্টে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) দলের খেলোয়াড়রা সাফল্য অর্জন করায় চসিকের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়রা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

- Advertisement -

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চসিক কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মেয়র খেলোয়াড়দের সাফল্যে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে ক্রীড়া ক্ষেত্রে আরও ভালো ফলাফল অর্জনের জন্য তাদের উৎসাহিত করেন।

- Advertisement -shukee

‘চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ২০২৬’-এ চসিক দল ক্রিকেট, কাবাডি, ও হ্যান্ডবল ইভেন্টে চ্যাম্পিয়ন এবং পুরুষ ভলিবল ইভেন্টে রানারআপ ও মহিলা ভলিবল ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এসময় খেলোয়াড়দের উৎসাহিত করতে বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে আর্থিক পুরস্কার প্রদান করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

মেয়র বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চসিকের কর্মকর্তা-কর্মচারীদের খেলাধুলায় অংশগ্রহণ এবং অর্জিত সাফল্য অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও ক্রীড়াবিদদের উৎসাহিত করতে চসিকের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি বলেন, একটি সুস্থ ও প্রাণবন্ত নগরী গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। চট্টগ্রামকে ‘ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটি’ হিসেবে গড়ে তুলতে নাগরিকদের পাশাপাশি চসিকের কর্মকর্তা-কর্মচারীদেরও শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা প্রয়োজন।

সৌজন্য সাক্ষাৎকালে চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও