Thursday, 24 September 2026

[the_ad id='15178']

মেট্রোপলিটন চেম্বারের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) ৬৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

বুধবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিএমসিসিআই সভাপতি শিল্পপতি খলিলুর রহমান।

- Advertisement -shukee

সভায় সহ-সভাপতি এএম. মাহবুব চৌধুরী, এমএ মালেক,  মোহাম্মদ আবদুস সালাম, জসিম উদ্দিন চৌধুরী, পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল, ফেরদৌস ওয়াহিদ বাপ্পী, প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ, প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, এম সোলায়মান, অজিত কুমার দাশ এবং বিএসআরএম গ্রুপের প্রতিনিধি ইফাদ চৌধুরী উপস্থিত ছিলেন।

সভায় সিএমসিসিআইর ১০ম আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৬ আয়োজনের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।

সহ সভাপতি জসিমউদ্দিন চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী ঢাকা ক্লাব লিমিটেডের ২০২৬-২৭ বার্ষিক মেয়াদের পরিচালক নির্বাচিত হওয়ায় পরিচালনা পর্ষদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

 

সর্বশেষ

এই বিভাগের আরও