আজ (২৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের আয়োজনে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের নবীনবরণ -২০২৬ অধ্যক্ষ আহমেদ শাহীন আল রাজীর সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়।
দ্বাদশ শ্রেণির ছাত্র ওমর আল সাবরীর কোরআন তেলাওয়াত, অহনা তালুকদারের গীতা পাঠ ও আরধ্য বড়ুয়ার ত্রিপিটক পাঠের মাধ্যমে শুরু হওয়া এই নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেক্টর ও চীফ কো-অর্ডিনেটর (শিক্ষা) লে.কর্নেল (অব.) মুহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী এবং স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোহাম্মদ আরিফুর রহমান।


প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা বিষয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি ও জিবি সদস্য সহকারী অধ্যাপক মঈন উদ্দিন আহমেদ। অতঃপর নবাগত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে নাইমা ইসলাম, জেরিন জাহারা অনুভূতি ব্যক্ত করেন।আয়োজক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে মাইশা আলম,তারান্নুম চৌধুরী, ফাতিমা ওয়াহিদ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
অধ্যক্ষ আহমেদ শাহীন আলরাজি কলেজের বিগতদিনের সাফল্য উল্লেখ করে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন এবং রেক্টর মহোদয় বর্তমান বিশ্বায়নে আগামীদিনে সফলতা অর্জনের জন্যে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, পুঁতিগত লেখাপড়ার পাশাপাশি এ আই এর যুগে বহুমুখী জ্ঞাননির্ভর পারদর্শিতা অর্জনের মাধ্যমে আগামীদিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের তৈরি করতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জাহিন বিনতে রশীদ,তাবিনা চৌধুরী তৃণা ও লাবিবা বিনতে মোমেন।
অনুষ্ঠান শেষে প্রভাষক বিপ্লব কর এর প্রযোজনায় সহকারী অধ্যাপক জান্নাতুন নাহার,শিউলি মহাজন,প্রভাষক পুজা বড়ুয়া ও প্রদর্শক সুইটি দে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও নবাগত শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।


