বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

আসলাম চৌধুরীর সাথে কুমিরা বালিকা স্কুল এন্ড কলেজের এডহক কমিটির মতবিনিময়

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন ঐতিহ্যবাহী কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের নবগঠিত এডহক কমিটি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে।

- Advertisement -

বৃহস্পতিবার (৫জুন) সকালে ফৌজদারহাটস্থ আসলাম চৌধুরীর বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -shukee

এসময় এডহক কমিটির নেতৃবৃন্দ প্রতিষ্ঠানটিকে স্নাতক পর্যন্ত উন্নীত করা, আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় উপকরণসহ মানোন্নয়নে আসলাম চৌধুরীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

জবাবে আসলাম চৌধুরী বলেন, গুণগত শিক্ষা নিশ্চিতে শিক্ষক-অভিভাবক সবাইকে সচেতনতার সাথে কাজ করতে হবে। অবকাঠামোগত এবং শব্দদূষণের মতো সমস্যা সমাধানে সার্বিক চেষ্টা থাকবে বলে এসময় তিনি আশাবাদ ব্যক্ত করেন। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতিমুক্ত রেখে আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নবগঠিত এডহক কমিটি এবং সকল স্টেকহোল্ডারদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে তিনি অভিমত দেন।

কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি ইফতেখার আহাম্মদ জুয়েলের সভাপতিত্বে ও এডভোকেট ইমতিয়াজ আহাম্মদ জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি মো. মোরসালিন, অভিভাবক প্রতিনিধি হাশেম শামীম, শিক্ষক প্রতিনিধি রেজাউল করিম রাজু, অধ্যক্ষ মোহাম্মদ. নাসির উদ্দিন, সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক সায়েদ আহাম্মদ, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নিজাম উদ্দিন, বিএনপি নেতা ইকবাল চৌধুরী, নুরুল আমিন লিটন, হোসেন, হেলাল, আবু তাহের, নুরনবীসহ স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ।

বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ

সর্বশেষ

এই বিভাগের আরও