বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

আজ (৩১মে) সীতাকুণ্ড জনকল্যাণ ফোরাম (এসজেএফ)এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ জুয়েলকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মনোনিত হওয়ায় তাঁকে এ সংবর্ধনা দেয়া হয়। এছাড়া কেক কেটে এ সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এসজেএফ এর সভাপতি আজিজ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক রোটারিয়ান মো.শওকত হোসেন, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম চৌধুরী বিটু, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ জুয়েল, আইন-বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, নির্বাহী সদস্য মো. সেলিম উদ্দিন, প্রচার সম্পাদক সাংবাদিক হাকিম মোল্লা, মহিলাবিষয়ক সম্পাদক শামীমা আক্তার লাভলী, সমাজকল্যাণ সম্পাদক আবদুল খালেক রুবেল,দপ্তর সম্পাদক সুজিত পাল ও সদস্য সমিরণ ভট্টাচার্য।
সভায় সংগঠনের বিগত দুবছরের বাস্তবায়িত কার্যক্রমসহ ভবিষ্যতে বিভিন্ন জনসচেতনতা ও সেবামূলক কর্মকাণ্ড নিয়ে পর্যালোচনা করা হয়। কোরবানি ঈদের পর কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাউপকরণ বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়|

এসজেএফ এর সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ জুয়েল কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মনোনিত হওয়ায় ফুল দিয়ে বরণ করা হচ্ছে

সর্বশেষ

এই বিভাগের আরও