বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

বারৈয়াঢালা ন্যাশনাল পার্ক খৈইয়াছড়া এলাকাসহ ঝর্ণা সমূহের উদ্বোধনকালে আসলাম চৌধুরী

 দেশি-বিদেশি পর্যটকের অভয়ারণ্য সীতাকুণ্ড

নিজস্ব প্রতিবেদক

কেবল দেশি পর্যটকই নয়, বিদেশি পর্যটকদেরকেও আকৃষ্ট করছে  সীতাকুণ্ড। পাহাড় সমুদ্রের অপূর্ব মিলনক্ষেত্র এই উপজেলায় অসংখ্য নয়নাভিরাম ঝরণা রয়েছে। সহস্রধারা,ইকোপার্ক ঝর্ণা, খৈইয়াছড়া ঝর্ণা তার মধ্যে অন্যতম। আশা করছি অতীতের সকল গ্লানি ভুলে এই পর্যটন স্পটগুলো নিরাপদ নির্বিঘ্ন রাখতে বন বিভাগ ও প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ।

- Advertisement -

বুধবার (৩০এপ্রিল) বিকাল ৪টায় সীতাকুণ্ডের বারৈয়াঢালা ন্যাশনাল পার্ক খৈইয়াছড়া এলাকাসহ ঝর্ণা সমূহের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। উদ্বোধন শেষে বনবিভাগ আয়োজিত একটি জনসচেতনামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আসলাম চৌধুরী।

- Advertisement -shukee

জনসচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন এ.আর এন্টারপ্রাইজ ও গোল্ডেন ট্রেড এর কর্ণধার আলাউদ্দিন রুবেল।

বারৈয়াঢালা ন্যাশনাল পার্ক খৈইয়াছড়া ঝর্ণা সমূহের উদ্বোধন করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ।

 

চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক ওয়াহিদুল ইসলাম চৌধুরী শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর বনবিভাগের কর্মকর্তা এস এম কায়সার, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর, উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জহুরুল আলম জহুর, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোহাম্মদ মুরসালিন, বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালামত উল্লাহ প্রমুখ।

সর্বশেষ

এই বিভাগের আরও