বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রমা সেন্টার সংযুক্ত করার চেষ্টা করবোঃ এস এম আল মামুন

নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম আল মামুন

চট্টগ্রাম-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুনের এক নির্বাচনী জনসভা বৃহস্পতিবার(৪ জানুয়ারি ) স্থানীয় বাঁশবাড়ীয়া হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

এতে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুন বলেন, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রমা সেন্টার সংযুক্ত করার চেষ্টা করবো। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় প্রতিদিন বহু মানুষ পর্যাপ্ত চিকিৎসার অভাবে মারা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রমা সেন্টার সংযুক্ত হলে মানুষ চিকিৎসার সুফল পাবে।

- Advertisement -shukee

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল আলম চৌধুরী রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহাজানের পরিচালনায় অনুষ্ঠিত  সভায়

আরো বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আজিজুল হক চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, শ্রম সম্পাদক নাসিম উদ্দীন চৌধুরী , সদস্য আবদুল বারেক সওদাগর, হাজী জালাল আহমদ, এডভোকেট জাহেদ আল ফায়সাল, আবুল হোসেন বাবুল, মহিলা সম্পাদিকা সেলিনা আক্তার নিলু, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শাহবউদ্দিন, ইসমাইল মেম্বার, এ বি এম রাসেল চৌধুরী প্রমুখ।

 

সর্বশেষ

এই বিভাগের আরও