মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

চিত্রনায়িকা শিরিন শিলা বিয়ে করলেন

সংস্কৃতি প্রতিবেদক

বিয়ে করলেন চিত্রনায়িকা শিরিন শিলা। তার বর আবিদুল মহায়মীন সাজিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগে গত বুধবার প্রগতি সরণির একটি স্টুডিওতে গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসাও রয়েছে তার।

- Advertisement -

২০১৮ সালের ১০ অক্টোবর প্রেমিকের সঙ্গে পরিচয় হয় শিরিন শিলার। ছয় বছর পর এবার সেই দিনেই বিয়ে করতে যাচ্ছেন এ নায়িকা। শিরিন শিলা বলেন, ২০১৮ সালে ১০ অক্টোবর আমাদের পরিচয় হয়। ঠিক ছয় বছর পর একই দিনে আমরা বিয়ে করলাম। দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে হয়। সাজিল খুব ভালো একজন মানুষ। আগামীতে আমরা একসঙ্গে পথ চলতে চাই।

- Advertisement -shukee

শিরিন শিলা অভিনীত প্রথম সিনেমা হিটম্যান। পরে ক্ষণিকের ভালোবাসা, মিয়া বিবি রাজি, মন জানে না মনের ঠিকানা, শেষ বাজি সিনেমায় দেখা গেছে তাকে। এ ছাড়া তার হাতে হাফ ডজনের মতো সিনেমা রয়েছে।

 

সর্বশেষ

এই বিভাগের আরও