রবিবার, ৫ জুলাই ২০২৬

[the_ad id='15178']

রামুর রশিদ নগর থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক *

- Advertisement -
মোহাম্মদ মামুন

কক্সবাজারের রামু রেললাইন থেকে হাত-পা বাঁধা অবস্থায় মোহাম্মদ মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (৭ জুলাই) সকাল ১০ টার দিকে রশিদ নগর খাদেম পাড়া থেকে পুলিশ। লাশটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি আবু তাহের দেওয়ান । তিনি বলেন, সকালে এলাকার লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি থানায় এনে সুরতহাল রিপোর্ট শেষে মর্গে প্রেরণ করে।

- Advertisement -shukee

এ বিষয়ে তিনি আরও বলেন, নিহত যুবককে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। বাকীটা তদন্ত করলে রহস্য উৎঘাটন করা যাবে।

ঝিলংজা ৮নং ওয়ার্ডের মেম্বার আবদুর রশিদ বলেন, নিহত যুবকের নাম মোহাম্মদ মামুন। সে কক্সবাজার সদরের ঝিলংজা খরুলিয়া ঘাটপাড়ার মৃত মোহাম্মদ নবীর বড় ছেলে।

মামুনের চাচাতো ভাই মোহাম্মদ সেলিম বলেন, শহরের ঝাউতলা এলাকায় ভিশন শো-রুমে মামুন কর্মরত ছিলেন।  গেল শনিবার রাত ৮ টায় শো-রুম বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সে। কিন্তু রাত ১২ টার পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা মুঠোফোনে কল দিয়েও সংযোগ বন্ধ পাওয়া যায়।

পরে রাতভর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্যস্থানে খোঁজ নিয়েও পাওয়া যায়নি।েআজ রবিবার সকালে তার নিখোঁজের বিষয়ে সদর মডেল থানায় একটি জিডি করে পরিবার। জিডি করার পর খবর আসে রামু রশিদ নগর এলাকার রেললাইনের পাশ থেকে মামুনের মরদেহ উদ্ধার করা হয়। এটি আসলে পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা মামুন হত্যার বিচার চাই।

এদিকে মামুনের আকস্মিক এমন  মর্মান্তিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন এবং পরিচিতজনের মধ্যে  নেমে এসেছে শোকের ছায়া ।

সর্বশেষ

এই বিভাগের আরও