মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

শাকিব খানের নায়িকা হয়ে আসতে পারবেন সাবিলা !

নিজস্ব প্রতিবেদক *

- Advertisement -

- Advertisement -shukee

টেলিভিশন নাটকের পাশাপাশি ওটিটিতেও ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। ঈদে ওটিটিতে মুক্তি পেয়েছে শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’। এতে সাবিলার অভিনয় প্রশংসা কুড়াচ্ছে। এর মধ্যে বেশ কিছু সিনেমারও প্রস্তাব পেয়েছেন এই অভিনেত্রী। কিন্তু তাকে দেখা যায়নি। তবে দুটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলেও ফিরিয়ে দিয়েছিলেন। এখন কিছুটা আফসোস করছেন এই অভিনেত্রী! ‘

খোঁজ নিয়ে জানা গেছে, ‘তুফান’ সিনেমার অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন সাবিলা। শুধু তাই নয়, গত বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’ও অভিনয়ের জন্যও প্রস্তাব পেয়েছিলেন এই তারকা। আফসোস নিয়ে সাবিলা বললেন, ‘আসলে আমি বলব, ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ সিনেমায় কাজ না করা যে বোকামি ছিল, এখন তা বুঝতে পারছি। কারণ ‘প্রিয়তমা’ ব্লকবাস্টার ছিল, “তুফান’ তো এখন তুফান বইয়ে দিচ্ছে সিনেমা হলে। সেই সঙ্গে রায়হান রাফীর কাজ, রাফির কাজে সবসময় একটা ডিফারেন্ট ডাইমেনশন থাকে। সবচেয়ে বড় কথা, সুপারস্টার শাকিব খান।”

সাবিলা আরও বলেন, ‘প্রিয়তমা’র সময় আমার টাইমিংয়ের একটা সমস্যা ছিল, সেই কারণে আমি আসলে করতে পারিনি। তুফান নিয়ে বেশি কিছু বলতে চাইনি। কাজ করতে পারলে আমার জন্যই অনেক ভালো হতো। আমার ক্যারিয়ারের জন্য দারুণ কিছু হতো। আমার মনে হয়, ভবিষ্যৎ নিয়ে ভাবব এখন।’ তবে সিনেমায় তাদের একসঙ্গে দেখা না গেলেও শাকিব খানের সঙ্গে র‌্যাম্পে হাঁটতেও দেখা যায় সাবিলাকে। তবে শিগগিরই শাকিব খানের নায়িকা হয়ে আসতে পারবেন সাবিলা। এমনই ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

 

সর্বশেষ

এই বিভাগের আরও