বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের সংকোচন নীতি অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক *

- Advertisement -
বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের সংকোচন নীতি আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। শুক্রবার (৭ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

- Advertisement -shukee

অর্থমন্ত্রী বলেন, বিশ্ববাণিজ্যে অস্থিরতা বাংলাদেশের মূল্যস্ফীতি বৃদ্ধির কারণ। এ ক্ষেত্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের সংকোচন নীতি অব্যাহত থাকবে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির জন্য শুল্ক কমানো হয়েছে। আমরা আশা করছি, এ বছরের শেষের দিকে এটা (মূল্যস্ফীতি) কমতে থাকবে।

সার্বজনীন পেনশন কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, সব শ্রেণি-পেশার মানুষকে সার্বজনীন পেনশন কার্যক্রমে যুক্ত করা হবে। সেই সঙ্গে ক্যাশলেস সোসাইটি আর ডিজিটাল কর ব্যবস্থা প্রত্যাবর্তনে গুরুত্ব অব্যাহত থাকবে। এ সময় ব্যাংক ঋণ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ছাড়াও অন্যদের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। শুক্রবার বাজেট পরবর্তী এ সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীসহ অন্যরা গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের উত্তর দেন।

সর্বশেষ

এই বিভাগের আরও