Wednesday, 19 August 2026

[the_ad id='15178']

সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ফ্রাইডে ফর হেলথ এর বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব  ফ্রাইডে ফর হেলথ এর বর্ষপূর্তি উদযাপন হয়েছে। শুক্রবার (১২জুন) সকালে উপজেলার কুমিরাস্থ আলেকদিয়া এলাকায় এ সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

- Advertisement -

এ উপলক্ষে  ফ্রাইডে ফর হেলথ এর আয়োজনে কেক কাটা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত শরীরচর্চা বিষয়ে সেমিনার, আলোচনা সভা, প্রীতি ফুটবল ম্যাচ এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। ফ্রাইডে ফর হেলথ সংগঠনটি মূলত একটি স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাব- যা মানুষের দৈনন্দিন ব্যস্ততার মাঝেও স্বাস্থ্য ও ফিটনেসের প্রতি মনোযোগ দেয়ার চর্চা বাড়াতে সাহায্য করে। সুস্থ জীবনযাপনের জন্য সপ্তাহের অন্তত একটি দিন স্বাস্থ্যের উন্নতির জন্য রাখা। এই ধারণার ওপর ভিত্তি করে এটি পরিচালিত হয়। এলাকার যুবক-তরুণদের স্বাস্থ্য নিয়ে মূলত কাজ করে থাকে এ ক্লাব। প্রতি শুক্রবার ভোরে এ ফিটনেস ট্রেইনারের মাধ্যমে শারীরিক অনুশীলন, ডায়েট চার্ট তৈরি ও কন্ট্রোল করা, শরীরের গঠনের ভিত্তিতে ব্যায়াম করা হয়। স্বাস্থ্য ক্লাব  ফ্রাইডে ফর হেলথ এর প্রতিষ্ঠাতা মো. বখতিয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মডারেটর  গোলাম মোক্তাদের তারেক, মেন্টর মো. নূর উদ্দীন,  মুরাদ হাসান সূজন, আশরাফুল তাসনিম, মামসেদ হোসেন ছোটন, সিনিয়র সদস্য কামরুল ইসলাম দুলু,  মো. আলমগীর হোসেন, সদস্য জুনাইদ খান সাইফুল, ট্রেইনার ইকবাল হোসেন মুন্নাসহ সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দ।

- Advertisement -shukee

সর্বশেষ

এই বিভাগের আরও