রোটারি ক্লাব অব চট্টগ্রাম হিলটাউনের নিয়মিত সভা শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান অনুপ ভট্রাচার্য পিএইচএফ এর সভাপতিত্বে চট্টগ্রাম রোটারি সেন্টারে অনুষ্ঠিত হয়।
পিপি রোটারিয়ান সাংবাদিক ইউসুফের রোটারি প্রত্যয় পাঠের মাধ্যমে শুরু হওয়া সভায় বিভিন্ন সেবাপ্রকল্প প্রণয়নসহ ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হয়। রোটারি ইন্টারন্যাশনালের ক্যালেন্ডার অনুযায়ী, অক্টোবর মাসকে “অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন মাস” হিসেবে পালন করা হয়। এই মাসে রোটারির মূল সেবা ও কার্যক্রমগুলো মূলত স্থানীয় সম্প্রদায়ের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্বাবলম্বীতা ও জীবনযাত্রার মানোন্নয়নের ওপর আলোকপাত করে। তারই আলোকে সভায় রোটারি ক্লাব অব চট্টগ্রাম হিলটাউন কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং টেকসই জীবিকা নির্বাহের জন্যে কিছু সেবাপ্রকল্প গ্রহণ করা হয়।

সভায় বক্তব্য রাখেন, পিপি রোটারিয়ান প্রণব কুমার দেব পিএইচএফ, পিপি রোটারিয়ান সাংবাদিক দেবদুলাল ভৌমিক পিএইচএফ, পিপি রোটারিয়ান মোহাম্মদ ইউসুফ, পিপি রোটারিয়ান মো.গোলাম মওলা মামুন,রোটারিয়ান ব্যবসায়ী মোহাম্মদ কামাল উদ্দিন,রোটারিয়ান দীপক কুমার দাশ,রোটারিয়ান ব্যবসায়ী মো.বোরহান উদ্দিন,রোটারিয়ান ইফতেখার আহম্মদ জুয়েল,রোটারিয়ান মো.তানভির হোসেন ও অতিথি ব্যবসায়ী মোহাম্মদ সোলায়মান।
ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান প্রণব কুমার দেব পিএইচএফ ও সাচিবিক ঘোষণা দেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মো.শওকত হোসেন।

