সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপির নির্দেশনায় মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিট।
দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো এবং সংকটময় সময়ে মানবিক সহায়তা পৌঁছে দেয়া রেড ক্রিসেন্টের অন্যতম প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান ও হাটহাজারী মির্জাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আছিফ চৌধুরী।

শুক্রবার (২ অক্টোবর) হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের মাদার্শা আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মানুষের জীবনমান উন্নয়নে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দুর্যোগকালীন সহায়তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিমন্ত্রীর নির্দেশনায় হাটহাজারীর ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে রেড ক্রিসেন্ট মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। দুর্যোগের সময় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের কাছে সহায়তা পৌঁছে দেন।
তাঁদের এই মানবিক উদ্যোগ দুর্যোগকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি হাটহাজারীবাসীর উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন কার্যক্রমকে গুরুত্ব দিয়ে আসছেন।
তাঁর নির্দেশনা ও সরকারি উদ্যোগের পাশাপাশি রেড ক্রিসেন্টসহ সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীদের সম্মিলিত প্রচেষ্টায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আরও কার্যকরভাবে দাঁড়ানো সম্ভব।
চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য জাহাঙ্গীর আলম বাবরের সভাপতিত্বে এবং জেলা যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান সিরাজুল করিম হিরোর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিট লেভেল অফিসার মো. জিয়াউল হক, আজীবন সদস্য আবুল হাশেম, জেলা যুব রেড ক্রিসেন্টের উপ-যুব প্রধান-০১ আবদুর রহমান অপি, উপ-যুব প্রধান-০২ অভিষেক চৌধুরীসহ রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীরা মানবিক সহায়তার জন্য রেড ক্রিসেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

