চট্টগ্রামের স্বনামধন্য ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজ, খুলশী শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ শনিবার ( ৩ অক্টোবর) সকালে অক্সিজেন স্পোর্টস জোন টার্ফে সম্পন্ন হয়েছে।
অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজ খুলশী শাখার অধ্যক্ষ মো. বেলাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহাবুবের রহমান শামীম।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজ এর সম্মানিত পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক লায়ন মো. আমিরুল হক (এমরুল কায়েস), অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজ এর নির্বাহী পরিচালক অধ্যক্ষ জেসমিন সোলতানা রিভা।
পাঁচটি বিভাগে বিভক্ত হয়ে ১৪টি ইভেন্টে তিনশতাধিক ক্রীড়াবিদ অংশগ্রহণ করে। এ প্রতিষ্ঠানের কো- অর্ডিনেটর ইসরাত জাহান রুবি ও কো-অর্ডিনেটর লিমা চক্রবর্তী এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মকর্তা এইচ এম জামাল উদ্দীন, উপাধ্যক্ষ শিহাব ইকবাল, উপাধ্যক্ষ মো. শিহাব উদ্দিন, একাউন্স এন্ড এডমিন তোফাজ্জল হোসেন, কো- অর্ডিনেটর সুরঞ্জিত দে, তানজিমা নাজমিনসহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ।


