রবিবার, ৫ জুলাই ২০২৬

[the_ad id='15178']

৮৭ দরবার চট্টগ্রামের বর্ষপূর্তিতে গান-আড্ডায় ব্যতিক্রমি দিন কাটলো বন্ধুদের

নিজস্ব প্রতিবেদক

৮৭ দরবার -চট্টগ্রাম।  এসএসসি ১৯৮৭ ব্যাচের বন্ধুদের একটি প্লাটফর্ম । নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে সংগঠনটি। গান ও আড্ডায় এবং কেক কেটে প্রতিষ্ঠার প্রথমবর্ষ উদ্‌যাপন করেছে এসএসসি ১৯৮৭ ব্যাচ চট্টগ্রাম।

- Advertisement -

শনিবার ( ৪জুলাই)  চট্টগ্রামের হালিশহরস্থ কোয়ার্টার  টাউন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো  ৮৭ দরবার -চট্টগ্রামের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান।

- Advertisement -shukee

সকালের অনুষ্ঠানে বন্ধুদের আড্ডা, অনুভূতি নানা স্মৃতিচারণ শেষে সবাই অংশ নেয়  মধ্যাহ্নভোজে ।

এরপর  সাতাশি বন্ধু শিল্পীদের অংশগ্রহণে  টানা কয়েকঘণ্টাব্যাপি মনোমুগ্ধকর ও  হৃদয়ছোঁয়া গানে নেচে গেয়ে  মেতে ওঠলো আনন্দে সবাই। একসময়ের সহপাঠীকে কাছে পেয়ে গল্পে-স্মৃতিচারণায়  সবাই ফিরে যায় যেন কৈশোরের স্কুলের দিনগুলোতে। । অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ফটোসেশনে মেতে ওঠে বন্ধুরা , তোলে সেলফি। ঘনিষ্ঠ বন্ধুকে কাছে পেয়ে বয়স ভুলে কেউ কেউ আবার আবেগে বুকে জড়িয়ে ধরে। কেউ কেউ বলে ওঠে, ‘বন্ধু,বল কী খবর, কত দিন দেখা হয়নি।’

কর্মজীবনে ব্যস্ত এমন  বন্ধুদের  সাথে কাটানো আনন্দের মুহূর্ত এবং প্রাণখোলা আড্ডাগুলো  সব বন্ধুর মানসপটে গেঁথে থাকবে বহুদিন।

 

সর্বশেষ

এই বিভাগের আরও