শনিবার, ৪ জুলাই ২০২৬

[the_ad id='15178']

চকবাজারে ছয় ‘পেশাদার ছিনতাইকারী’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরের চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূর হোসেন মামুন বিষয়টি নিশ্চিত করেন।

- Advertisement -

গ্রেপ্তাররা হলেন— মো. আলী আকবর (৩০), সাজ্জাদ হোসেন (২৪), বাবু (২২), মুন্না (৩০), মো. জসিম (২৬) এবং মো. সাজ্জাদ হোসাইন (২৫)।

- Advertisement -shukee

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা ‘পেশাদার ছিনতাইকারী’। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও চুরির একাধিক মামলা রয়েছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন বলেন, ‘এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

সর্বশেষ

এই বিভাগের আরও