শনিবার, ৪ জুলাই ২০২৬

[the_ad id='15178']

বাড়বকুণ্ড জামায়াতে ইসলামের চেয়ারম্যান -মেম্বার প্রার্থীদের নাম ঘোষনা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার  ৫ নম্বর বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করেন  বাড়বকুণ্ড জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনের প্রধান অতিথি  চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের  আমীর ,সন্ধীপ উপজেলার এমপি প্রার্থী মো. আলাউদ্দিন সিকদার ও উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো. তাহের।

- Advertisement -

বাড়বকুণ্ড জামায়াতে ইসলামের আমীর মাওলানা জয়নাল আবেদীনের সভাপতিত্বে  কর্মী সম্মেলনের প্রধান আলোচক ছিলেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো. তাহের।

- Advertisement -shukee

শুক্রবার (৩ জুলাই) বিকাল ৩ টায় বাড়বকুণ্ড উচ্চবিদ্যালয় হলরুমে

অনুষ্ঠিত বাড়বকুণ্ড ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাস্টার আব্দুল আলীমের   সঞ্চালনায়  কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর এসিটেন্ড সেক্রেটারী কুতুব উদ্দিন শিবলী, সীতাকুণ্ড উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মিসবাহুল আলম রাসেল,জামায়াতে ইসলামীর নেতা ফজলুল করিম।

কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন এ,টি,এম,বদরুল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন,বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি নোমান উদ্দিন।

আরো বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ মন্জু,মাস্টার জাহাঙ্গীর আলম। কোরআন তেলোয়াত করেন মাওলানা ইয়াছিন ওসমানী।

কর্মী সম্মেলনে উপজেলা ভারপ্রাপ্ত আমীর মো. তাহের  বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এ,টি,এম,বদরুল আলম কে চেয়ারম্যান, ১ নম্বর ওয়ার্ডে  মেম্বার প্রার্থী হাসান তারেক,২ নম্বর ওয়ার্ডে ওমর ফারুক,৩ নম্বর ওয়ার্ডে মো. আলমগীর, ৫ নম্বর ওয়ার্ডে আবু নাসের, ৬ নম্বর ওয়ার্ডে মো. বাবলু,৭ নম্বর ওয়ার্ডে মো. কামাল উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ডে মো. হারুন কে এবং  ১,২,৩, নম্বর ওয়ার্ডে  কোহিনুর বেগম কে মহিলা মেম্বারের নাম ঘোষণা করে মঞ্চে ডেকে আনেন।

বাকী ৪,৮, ওয়ার্ডের পুরুষ  ও ৪,৫,৬, ও ৭,৮,৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত  মহিলা প্রার্থী সহ তিনজন প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানান।

প্রধান অতিথি আলাউদ্দিন সিকদার বলেন,  জামায়াতে ইসলাম বাংলাদেশ আগামীতে ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনা করবেন, আমরা ইউনিয়ন পরিষদ থেকে জনগনের সেবা শুরু করবো,সর্বশেষ  সংসদে রাষ্ট্র নেতৃত্ব দেবো। জনগনের অধিকার আদায়ে জনগণের ন্যায পাওনা সচ্চতার সহিত বন্টনে জামায়াতে ইসলাম কাজ করে যাচ্ছে। কনো চোর,ডাকাত,লুণ্টনকারীকে নির্বাচিত হতে দেয়া যাবেনা। কোনো মাদকসেবী,মাদক কারবারী ও সন্ত্রাসীকে নির্বাচিত হতে দেয়া যাবেনা। তাদেরকে ভোটের মাধ্যমে প্রতিহত করতে হবে।

তিনি সকলকে জামায়াতে ইসলামীর প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানান।

সর্বশেষ

এই বিভাগের আরও